প্যারিসের সিন নদীতে জমকালো আয়োজনে গত ২৬ জুলাই শুরু হয়েছিল ৪৮তম অলিম্পিক গেমস। এর পরেই শুরু হয় পদকের জন্য কঠিন লড়াই।
১৫ দিনের প্রতিযোগিতার পর, এবার পর্দা নামতে যাচ্ছে প্যারিস অলিম্পিকে। শেষ দিনের লড়াইয়ের আগে স্বর্ণ পদক জয়ে শীর্ষে অবস্থান করছে চীন।
গতকাল (শনিবার) ১০ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ে স্বর্ণ জয় করে চীনকে শীর্ষে নিয়ে যান কাও ইওয়ান। এ নিয়ে অ্যাকুয়াটিকের আটটি ইভেন্টে স্বর্ণ জিতে চীন তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
অন্যদিকে, একইদিন ছেলেদের বাস্কেটবল, মেয়েদের ফুটবল, এবং ৪০০ মিটার রিলে স্প্রিন্টে স্বর্ণ জয় করে চীনের ঘাড়ে নিশ্বাস ফেলছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সর্বাধিক ১২২টি পদক জিতলেও, চীনের ৯০টি পদকের মধ্যে ৩৯টি স্বর্ণ। যেখানে মার্কিনিদের স্বর্ণ পদক সংখ্যা ৩৮টি। অন্যদিকে, ১৮টি স্বর্ণসহ ৫০টি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।
সমান সংখ্যক স্বর্ণসহ ৪৩টি পদক নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে জাপান। আর স্বাগতিক ফ্রান্স ১৬টি স্বর্ণসহ মোট ৬২টি পদক নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।




No comments: